মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চমক দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত :

spot_img

স্পোর্টস ডেস্ক

মাস খানেক পরেই ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ার্ল্ডকাপ-২০১৯। বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করছে বিশ্বকাপের টিকিট পাওয়া দেশগুলো। অস্ট্রেলিয়ার পরে সোমবার দুপুরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিমানে উঠবে ভারত। দলে বড় চমক অলরাউন্ডার বিজয় শংকর। মাত্র ৯ ওয়ানডে খেলে জায়গা করে নিয়েছেন ভারতের স্কোয়াডে। ভারতের হয়ে এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ান ডে খেলে তার সংগ্রহ ১৬৫ রান। সর্বোচ্চ ৪৬। গড় ৩৩। নির্বাচকরা মনে করছেন, ইংল্যান্ডের পরিবেশে কাজে আসতে পারে তার মিডিয়াম পেস বোলিং।

এ ছাড়া দলে আছেন নারীদের নিয়ে কটুক্তি করে নিষিদ্ধ হওয়া হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। সম্প্রতি দুর্দান্ত ফিনিশার হিসেবে তাক লাগিয়ে দীনেশ কার্তিকও আছেন দলে। ঋষভ পান্থের সঙ্গে দলে জায়গা নিয়ে শেষ পর্যন্ত কার্তিকই পাশ করে গেছেন নির্বাচকদের চোখে।

জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে নিয়ে গড়া হয়েছে ভারতের পেস অ্যাটাক। মিডিয়াম পেসার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও বিজয় শংকর। এ ছাড়া দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কেদার যাদব, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে নিয়ে গড়া হয়েছে স্পিন আক্রমণ বিভাগ।

আর ভারতের ব্যাটিং লাইনআপের দিকে তাকালে বাঘা বাঘা বোলারদেরও ভয় পাওয়ার কথা। ওপেনিংয়ে শিখর ধাওয়ান, রোহিত শর্মা। তারপরে বিরাট কোহলি, রাহুল, ধোনি। ব্যাটিং-বোলিং দুটোতেই মাঠ মাতাবেন হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর, কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...