রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইবাসীর বিনোদনের জন্য আরেকটি স্থান হিসেবে যুক্ত হলো আরশীনগর ফিউচার পার্ক-ইঞ্জি.মোশাররফ

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
আরশীনগর ফিউচার পার্ক একটি মহৎ উদ্যোগ আমি পার্কটির উদ্যেক্তা নাসির উদ্দিন দিদারকে ধন্যবাদ জানাই। মিরসরাইবাসীর বিনোদনের জন্য আরেকটি স্থান হিসেবে যুক্ত হলো আরশীনগর ফিউচার পার্ক। আমার অনেক স্বপ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়াকে ঘিরে। আমার পরিকল্পনা আছে সেখানে ক্যাবল কার, টাওয়ারসহ সকল ধরনের সুযোগ সুবিধার বাস্তবায়ন করা। ভবিষ্যতে মহামায়াকে একটি আধুনিক বিনোদন কেন্দ্র, ইকোট্যুরিজম করবো। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় আরশীনগর ফিউচার পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। আরশীনগর ফিউচার পার্কের সত্বাধিকারী নাসির উদ্দিন দিদারের সার্বিক তত্বাবধানে এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মিরসরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন প্রমুখ। পার্কটির উদ্বোধন উপলক্ষ্যে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, বাউল গানের স¤্রাট লিপি সরকার ও তার দল, শিল্পী মুন, সুরচর্চা শিল্পী গোষ্ঠী, প্রেম সুন্দর বৈষ্ণব আঞ্চলিক গানের রাজা নিলিমা, চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গানের শিল্পী গোষ্ঠী, কমেডিয়ান শাহিন খাঁন, চলচিত্র জগতের নৃত্যশিল্পী গোষ্ঠী।
আরশীনগর ফিউচার পার্কের সত্বাধিকারী নাসির উদ্দিন দিদার বলেন, মিরসরাই উপজেলার একমাত্র নান্দনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে আরশীনগর ফিউচার পার্ককে। ইতিমধ্যে অত্যাধুনিক অনেককিছু সংযোজন করা হয়েছে। মিরসরাইবাসীকে বিনোদনের জন্য এখন আর ঢাকা কিংবা চট্টগ্রাম বা তারও দূরের কোথাও যেতে হবে না, আমি ওই মানের করে এই পার্কটিকে ক্রমান্বয়ে সাজাবো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...