রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে প্রতিবন্ধি শিশুকে বলৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার!

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রতিবন্ধি এক শিশুকে বলৎকারের অভিযোগে সামছুল হক (৮০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রতিবন্ধি শিশুকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সামছুল হকের বাড়ি ধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলা বাজারের পশ্চিম পাশে। এলাকাবাসী জানান, সামছুল হক ইতিপুর্বে এধরনের আরো একাধিক ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধর্ষক সামছুল হক ভিকটিম প্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে বাংলাবাজার সরকারী কমিউনিটি হাসপাতালের দক্ষিণ পাশের ১টি পরিত্যক্ত টয়লেটের ভিতরে নিয়ে বলাৎকারের সময় ওই শিশুর চিৎকার শুনে পাশ্ববর্তী রাস্তার পথচারীরা ভিকটিমকে উদ্ধার করে সামছুল হককে হাতে নাতে ধরে পেলে। এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দিয়ে পুলিশ সামছুল হককে জোরারগঞ্জ থানায় নিয়ে যায়।
এই বিষয়ে ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, এলাকাবাসী ওই বৃদ্ধকে হাতেনাতে ধরার পর আমাকে অবহিত করলে আমি থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিই।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ জসীম উদ্দিন জানান, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সামছুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, প্রতিবন্ধি শিশুকে বলৎকারের অভিযোগে সামছুল হক নামে এক বৃদ্ধ থানায় আটক রয়েছে। এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...