শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বসতঘরে চুরিকালে ফেইসবুকের কল্যানে ধরা পড়লো দুই চোর!

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ঘর চুরিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কারণে দুই চোরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মিজান মুন্সি বাড়িরর সার্জেন্ট কায়সারের ঘরে এঘটনা ঘটে। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার নিকর্লী থানার মজউদ্দিন হাসান শাকিল ও চট্টগ্রাম ইপিজেড এলাকার ছাহেল হোসেন। তবে চোর দলের অন্য সদস্য ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইলফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় কায়সারের বড় ভাই মো.আশরাফুল ইসলাম বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

সার্জেন্ট কায়সার জানান, বুধবার রাতে আমাদের ঘরে চোরের দল ঢুকার পর আমার স্ত্রী সুমি আমাকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করে। আমি কুয়েতে অবস্থান করছি। আমি ঘটনাটি ফেইসবুকে ষ্ট্যাটার্স দেয়ার সাথে সাথে বাড়ির অদুরে রেল লাইনে আড্ডা দেয়া এলাকার কিছু ছেলে ও আশপাশের লোকজন বাড়ি ঘেরাও করে তাদের আটক করেছে। শুধুমাত্র ফেইসবুকের কারণে চোরদেও আটক সম্ভব হয়েছে। আমি ফেইসবুকের সুফল পেলাম।
মামলার বাদি আশরাফুল জানান, বুধবার গভীর রাতে তাদের ঘরের তিনতলার ছাদ দিয়ে কয়েকজন ঘরে প্রবেশ করে। এরপর তারা আলমারীর খুলে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ মালামাল নিয়ে বের হয়ে যায়। দুইজনকে হাতেনাতে আটক করে পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
মিরসরাই থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক দীনেশ দাশগুপ্ত দুই চোরকে আটকের কথা স্বীকার করে বলেন নিয়ে যাওযা মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...