বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুসলিম বন্দিকে মারধর করে পিঠে ‘ওম’ চিহ্ন এঁকে দিলেন জেল সুপার

প্রকাশিত :

spot_img

ভারতের নয়াদিল্লির তিহার জেলে সাব্বির (৩৪) নামের এক মুসলিম বন্দিকে মারধর করে তাঁর পিঠে ‘ওম’ চিহ্ণ একে দিয়েছেন খোদ কারাকর্মকর্তারা। খবর ইন্ডিয়া টুডে’র।
বন্দির পরিবারের লোকজন স্থানীয় আদালতে মামলা করলে বিষয়টি সামনে আসে। মামলায় বলা হয়, জেলখানায় সাব্বিরের জীবন হুমকির মুখে। তাঁকে আদালতে আনা হলে বিচারক ওই মুসলিম যুবকের পিঠে ‘ওম’ চিহ্ন আঁকা দেখতে পান।

তাদের ব্যারাকের বৈদ্যুতিক চুলাটি ঠিকমতো কাজ করছে না বলে গত ১২ এপ্রিল জেল সুপার রাজেশ চৌহানের কাছে অভিযোগ জানাতে যান সাব্বির। এতে ক্ষেপে গিয়ে তাঁকে বেদম মারতে শুরু করেন জেল সুপার।
পরে সাব্বিরকে নিজের কক্ষে ডেকে নিয়ে ‘নেতা হতে চাও’ বলে অন্য কর্মকর্তাদের নিয়ে পেটাতে থাকেন রাজেশ চৌহান। এ সময় লোহার ‘ওম’ চিহ্ন নিয়ে তা গরম করে সাব্বিরের পিঠে ঠেসে ধরেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে দুদিন কোনো খাবার খাননি সাব্বির। অন্যদিকে ১৪ এপ্রিল রাজেশ চৌহান বলেন, ‘হিন্দুধর্ম গ্রহণ করায় সাব্বির হিন্দুদের উৎসব নবরাত্রি চলাকালে কোনো খাবার খায়নি।’
সেদিন জেলসুপার সাব্বিরকে লক্ষ্য করে বলেন, তোমরা মুসলিমরাই আমাদের দেশটাকে ধ্বংস করেছ।
২০১৭ সালের নভেম্বর থেকে জেলে রয়েছেন সাব্বির।
১৭ এপ্রিল সাব্বিরকে আদালতে তোলা হলে বিচারক নিজ চোখে তাঁর পিঠের ওই চিহ্ন দেখেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ সময় রাজেশ চৌহানকে জেল সুপারের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...