মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফেসবুকে পরিচয়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ইয়াবা পাচারে তারা

প্রকাশিত :

spot_img

রামু সরকারি কলেজের ছাত্রী জমিলা আক্তার টুম্পার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মোঃ নুরুল আফছারের। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা।

এরপর গত এক বছর ধরে প্রেমিক-প্রেমিকা সেজে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল তারা। ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে তারা দু’জন নগদ দশ হাজার টাকা করে পেত।

শনিবার (২০ এপ্রিল) সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশ দুই প্রেমিক যুগলকে আটকের পর বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার পিস ইয়াবা।

আটককৃতরা হলো কক্সবাজারের গর্জনিয়া গ্রামের শফিউল আলমের মেয়ে জামিলা আক্তার টুম্পা (২১), তার প্রেমিক একই এলাকার দক্ষিণ বাংলা বাজার নয়াপাড়া গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে নুরুল আফছার (২১), টুম্পার বান্ধবী কেনাফ থানার মিনা বাজার (নূর কবির মেম্বার বাড়ির পাশে) গ্রামের মৃত আব্দুল রশিদের মেয়ে সালমা আক্তার (২০) ও তার প্রেমিক একই এলাকার মোঃ ফরিদুল আলমের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল সীতাকুণ্ডের শীতলপুর আমেরিকান-এর বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়।

এসময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকামেট্টো-ব-১৫-১২৬৪) তল্লাশি চালিয়ে দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...