বুধবার, ৬ মে ২০২৬

১০ মে হচ্ছে না প্রাথমিকের পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত :

spot_img

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ১৭ মে থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সোমবার জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। আজই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা এর আগে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী ১০ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। কিন্তু ওএমআর শিট শতভাগ নির্ভুল রাখতে আরও কিছু দিন সময় আমাদের প্রয়োজন। কারণ বুয়েটকে দিয়ে ওএমআর শীট চেক করিয়ে শতভাগ নির্ভূল রাখার প্রক্রিয়া চলছে।’

পরীক্ষা সঠিক সময়ের মধ্যেই শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই পরীক্ষাটি ৫ ধাপে নিতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু পরীক্ষার তারিখ এক সপ্তাহে পেছাচ্ছে সে কারণে পরীক্ষা ৪ ধাপে নেওয়া হবে। ফলে সঠিক সময়ের মধ্যেই শেষ করা হবে। ‘ আজই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...