বুধবার, ৬ মে ২০২৬

প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজিত হচ্ছে মেকআপ হেয়ারস্টাইল বিষয়ক ৩ দিনের কর্মশালা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজিত হচ্ছে মেকআপ হেয়ারস্টাইল বিষয়ক ৩ দিনের কর্মশালা। এ কর্মশালা চলবে বিশ্বখ্যাত ভারতীয় মেকআপ আর্টিস্ট অনুরাগ আরিয়া ভারধানের তত্ত্বাবধানে।

মেকআপ ও হেয়ার-স্টাইল বিষয়ক তিন দিনের এই কর্মশালা চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে যাচ্ছে। এই কর্মশালায় মেকআপ আর্টিস্টদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে মুম্বাই থেকে আসছেন বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট, মেকওভার ওয়ার্ল্ডের অনুরাগ আরিয়া ভারধান। এই কর্মশালা যৌথভাবে আয়োজন করছে
কালার্স অব লাইফ, ড্রিমার ওমেনস ও স্টাইলিন হেয়ার এন্ড বিউটি একাডেমি।
সোমবার বিকেলে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে নগরীর পার্লার ওনার ও সুনামধন্য মেকআপ আর্টিস্টদের সাথে মত বিনিময় সভায় এই কর্মশালা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন কর্মশালার অন্যতম আয়োজক কালার্স অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফ্ফার।

শাকিলা গাফ্ফার জানান, চট্টগ্রামে প্রথমবারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট ও মেকআপ ট্রেনার এনে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে। মুম্বাইয়ের অনুরাগ আরিয়া ভারধান একজন বিশ্বখ্যাত মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইল স্পেশালিস্ট, তিনি নিজে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এতে চট্টগ্রামের মেকআপ আর্টিস্ট, বিউটি এক্সপার্টরা ও পার্লার মালিকরা মেকআপ, হেয়ার স্টাইলের অনেক আধুনিক বিষয়ে জানতে ও শিখতে পারবেন।


অনুরাগ আরিয়া ভারধানের কর্মশালায় অংশগ্রহনকারীরা বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মেকআপ আর্টিস্ট/এক্সপার্ট সনদ পাবেন। নতুন যারা মেকআপ এবং হেয়ার-স্টাইল বিষয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে।

এ কর্মশালায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। কর্মশালার তারিখ ও ভেন্যু শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

মত বিনিময় সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালার্স অব লাইফের উপদেষ্টা মোস্তাফিজ জামশেদ চৌধুরী, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শাহিদা কামাল ও আবরার নেওয়াজ, এপ্রোস পিআর গ্লোবাল লিমিটেড এর সিইও সাহেলা আবেদীন।

আরো বক্তব্য রাখেন কালার্স অব লাইফের ভাইস প্রেসিডেন্ট ইসমত আরা বেগম. সেক্রেটারি কোহিনুর রহমান।

মত বিনিময় সভায় আরো অংশ নেন স্টাইলিন হেয়ার এন্ড বিউটি একাডেমি’র স্বত্বাধিকারী এম ফারহান, অপ্সরা বিউটি পার্লারের স্বত্বাধিকারী শিরিন লোকমান, ওকে মেকওভারের স্বত্বাধিকারী রিন্তি চৌধুরী, মনি’স বিউটি পার্লারের স্বত্বাধিকারী কামরুন্নাহার মনি, বিউটি ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী রোকেয়া নাসরিন, সিমার মেকওভারের স্বত্বাধিকারী তানহা চৌধূরী, আলিজা মেকওভারের স্বত্বাধিকারী সানজিদা আফরোজ, ফ্যাশন ডিজাইনার জোবাইদা আশরাফ, লেডি পারসোনা বিউটি পার্লারের স্বত্বাধিকারী তাসলিমা আক্তার এবং পৃথিবী বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী ডালিয়া হক পাপিয়া।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাই হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে বিএনপির প্রার্থীর শ্রদ্ধা জ্ঞাপন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই উপজেলায় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায়...

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি ‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর...

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৫ ডিসেম্বর)...