বুধবার, ২২ জুলাই ২০২৬

ফের বদলালো টাইগারদের বিশ্বকাপ জার্সি

প্রকাশিত :

spot_img

জার্সি নিয়ে এত কিছু! সবুজের ওপর লাল কেন নেই। এমন বিতর্কের মাঝে পরিবর্তন হয়েছিল বাংলাদেশের জার্সি। এ অবস্থায় থেমে যায় বিতর্কও। কিন্তু আবারও! বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ জার্সি বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন জার্সিতে বুকের ওপর সবুজের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘বাংলাদেশ লেখা। তবে পেছনে খেলোয়াড়দের নাম সবুজের ওপর সাদা হরফেই লেখা আছে।

সোমবার বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরই বিতর্ক শুরু হয় ডিজাইন নিয়ে। জার্সিতে লাল রঙ না থাকায় ক্ষুব্ধ হন ক্রিকেটপ্রেমীরা। অনেকে ওই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পান। ভক্তদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর ওপর।

বিতর্কের মুখে সোমবার রাতেই জার্সির ডিজাইন পরিবর্তনের কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পরদিন মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানান, জার্সি পরিবর্তন করতে আইসিসির সাথে কথা বলবেন তারা।

এর মধ্যে এক দফা জার্সির পরিবর্তন আনা হয়। সেই ডিজাইনে হাতে লাল রঙ ফিরে আসে। বুকে লাল শেডের পাশাপাশি হাতাতেও ছিল লাল বর্ডার।
তবে সেই জার্সিতেও আবার বদল আনা হয়েছে। নতুন জার্সিতে হাতায় আর লাল শেড রাখা হয়নি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...