শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত প্রশাসন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

ঘূর্ণিঝড় ফণী’র আতঙ্কে মিরসরাই উপজেলা প্রশাসন সব ধরণের প্রস্তুুতি সম্পন্ন করেছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৮টি আশ্রয়কেন্দ্র। শুক্রবার সকাল থেকে মিরসরাইয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিপিপির ১২শ সেচ্ছাসেবক, ১৯টি মেডিকেল ক্যাম্প, পর্যাপ্ত ওষুধ, ৩ বস্তা চিড়া, মণখানেক গুড়, পর্যাপ্ত পরিমাণ পানি ও ফায়ারসার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত রেখেছে মিরসরাই উপজেলা প্রশাসন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ঘূর্ণিঝড় ফণী আতঙ্কে উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে উপকূলীয় এলাকা ১৬নং সাহেরখালী, ৬নং ইছাখালী, ৫নং ওসমানপুর ও ১১ নং মঘাদিয়ায় লোকজনকে সরিয়ে নিতে সকাল থেকে মাইকিং করা হচ্ছে। খুলে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো। ফায়ার সার্ভিস, উপজেলা সিপিপি ও সামাজিক সংগঠনগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে। তিনি আরও জানান, গতকাল রাতেও অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠেছিলো। আজ সকালে ঘূর্ণিঝড়ের প্রকোপ না দেখায় সবাই চলে গেছে। তবে বিকালে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে আসবে। বিশেষ করে ইছাখালী ও সাহেরখালী ইউনিয়নের সমুদ্রের তীরবর্তী হওয়ায় ঝুকিঁপূর্ণ তালিকায় রেখেছে।

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতির (সিপিপি) টিম লিডার সাইফুল্লাহ দিদার জানান, জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য গতকাল থেকে মাইকিং ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সিপিপি’র প্রায় ১২শ স্বেচ্ছাসেবী। এছাড়াও দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুতি রয়েছে সিপিপি’র। সেচ্ছাসেবী সংগঠন দুর্বারের আশীষ দাস বলেন, আমরা উপজেলা প্রশাসন, সিপিপি টিম ও ইউনিয়ন পরিষদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মাইকিং করে সবাইকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি সহযোগিতার জন্য দুর্বার প্রগতি সংগঠনের সকল সদস্যরা প্রস্তুত আছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...