মঙ্গলবার, ৫ মে ২০২৬

পার্থ প্রসঙ্গ:ওয়াদুদ ভুইয়া

প্রকাশিত :

spot_img

পার্থ প্রসঙ্গ:

বছর মাস মনে নেই, ম্যাডাম জিয়ার রোডমার্চ ঢাকা থেকে বগুড়া হয়ে রাজশাহী। আমরা অনেকেই সঙ্গি হলাম ম্যাডামের। আমি আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহাম্মদ ( বর্তমানে সিলং আছেন ) এক গাড়িতে। বগুড়ায় রাত্রি যাপন, উঠলাম বগুড়ার বিএনপি নেতা শোকরানা সাহেবের হোটেলে, ওই হোটেলে ইলিয়াস আলী সহ অনেক সিনিয়র নেতারাও উঠলেন, যেন বিএনপি নেতাদের এক মিলন মেলা।

রাতে খাবার হলে আমি আর সালাউদ্দিন ভাই এক টেবলে ডিনার করলাম, খাবার শেষে গল্প, এমন সময় পাশের টেবিল থেকে আন্দালিভ রহমান পার্থ আমাদের টেবিলে এসে আমাদের সাথে গল্পে অংশ নিলেন, গল্প জমে উঠলো। এক পর্যায়ে আমি পার্থকে নরম ও সুন্দরভাবে প্রশ্ন করলাম, ধরুন বিএনপির আরো খারাপ সময় এলো বা আওয়ামীলীগের প্রয়োজনে আপনার সর্ব দিক দিয়ে আত্বীয় প্রধানমন্ত্রী ডাক দিলে আপনি কি ২০ দলীয় জোটে থাকতে পারবেন? পার্থ কোন উত্তর নাদিয়ে কোন প্রকার সৌজন্যমূলক বিদায় না নিয়ে আমাদের টেবিল ত্যাগ করে চলে গেলেন।

পার্থ ২০ দলীয় জোট ত্যাগ করেছে এতে আমি কোন বিতর্কে যাবোনা। গেল নির্বাচনে তিনি জোটের হয়ে ধানের শীষ নিয়ে ভোট করলেন, তার আপন ছোট ভাই তার দলের অন্যতম নেতা নৌকা নিয়ে ভোট করলেন!
উল্লেখ্য তিনি শেখ হাসিনার আপন ফুপাতো বোনের ছেলে, তিনি শেখ সেলিমের আপন ভাগ্নে, তিনি শেখ হেলালের আপন মেয়ের জামাই, তিনি শেখ তাপসের আপন খালাতো ভাই, তিনি শেখ তন্ময়ের আপন ভগ্নিপতি…!! তিনি শেখ পরিবারের সাথে ঘনিষ্টভাবে খুব কাছের আত্বীয়।তিনি কথা বলেন সুন্দর, ২০ দলীয় জোটের বৈঠকে খালেদা জিয়ার কাছে বসতেন, বেগম খালেদা জিয়া তাকে অনেক স্নেহ করতেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

  ১২ ফেব্রুয়ারি কয়েকটি পত্রিকা ও অনলাইনে ‘মিরসরাইয়ে যুবদল নেতার নির্দেশে ১২ ট্রাক স্ক্রাপ লুটের...

এ জন্মে আর দেখা হলো না : বিদিশা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে গেলেন আজ সকালে।...

এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেন, সংবাদ সম্মেলনে তুরিনের মা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার মা শামসুন...