মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগ সরকার ফণীর মতো ভয়ংকর : গয়েশ্বর

প্রকাশিত :

spot_img


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য আতঙ্কের। এ সরকার জনবান্ধব সরকার নয়, আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঝূর্ণিঝড় ফণী’র মতোই ভয়ংকর হিসেবে চিহ্নিত হয়েছে। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল আজ সেখানে যান।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক জনসভায় তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোনোদিনই জেল থেকে মুক্তি পাবে না। শেখ হাসিনা লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে বাংলাদেশ এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেন।’

এর আগে পাথরঘাটা থেকে সড়ক পথে বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘরচাপায় দাদি-নাতির মৃত্যুতে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নাতি জাহিদুলের বাবা ইব্রাহিমের সাথে কথা বলেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেন।

চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো: মজিবুর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিয়র রহমান মোল্লা, সহ-সভাপতি ফারুক চৌধুরী প্রমুখ।

এসময় তারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...