রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভাতিজার কান্নায় বিরক্ত হয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা

প্রকাশিত :

spot_img

নাটোরের নলডাঙ্গায় প্রতিবন্ধী শিশু ভাতিজা আব্দুল্লাহ’র কান্না ও ‘চেচামেচিতে’ বিরক্ত হয়ে ভাবি শারমিন বেগম ও প্রতিবন্ধী শিশু ভাতিজা আব্দুল্লাহকে হত্যা করেছে এক দেবর। ঘাতক দেবরের নাম মাহাবুল আলম মুক্তা (২৩)। মা ও শিশু ছেলেকে হত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় ঘাতক দেবর মাহাবুল আলম মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহে ভাবি শারমিন বেগমের ওপর ক্ষিপ্ত ছিলেন ঘাতক দেবর মাহাবুল আলম মুক্তা। এছাড়া প্রতিবন্ধী শিশু ও নিজের ভাতিজা আব্দুল্লাহ’র ‘নিয়মিত চিৎকার চেচামেচিতেও’ বিরক্ত ছিল মুক্তা। এ জন্যই ভাই মাহমুদুল হাসান মুন্নার অনুপস্থিতির সুযোগ নিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা করে দেবর মুক্তা। হত্যার পরেই পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের জন্য নানামুখী অভিযান শুরু করে।

পরে একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দেবর মাহাবুল আলম মুক্তা ও তার স্ত্রী তানিয়া বেগমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মাহাবুল আলম মুক্তা তার ভাবি ও ভাতিজাকে হত্যার কথা স্বীকার করে।

এর আগে বুধবার সকালে নাটোরের নলডাঙ্গার বাঁশিলা উত্তরপাড়া গ্রাম থেকে মা শারমিন বেগম ও তার দুই বছরের প্রতিবন্ধী শিশু সন্তান আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শারমিন বেগমের বাবা একই উপজেলার হলিদা কলসি গ্রামের ওমর আলী বাদী হয়ে নিহতের দেবর মাহাবুল আলম মুক্তাকে আসামী করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জিজ্ঞাসাবাদে ঘাতক দেবর মুক্তা পুলিশকে জানায়, নিজের ভাবি ও ভাতিজাকে হত্যার পর ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সে বাড়ির সব ঘর বাইরে থেকে আটকে দেয়। এরপর বাড়ির সীমানা প্রাচীর টপকে অন্য কেউ তাদেরকে হত্যা করেছে বলে প্রচার করার জন্য বাড়ির লোকজন ঘরের ভিতরে থেকে চিৎকার চেচামেচি করতে থাকে।

গ্রেফতারকৃত মুক্তাকে সাংবাদিকদের সামনে উপস্থিত করে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এই ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এদিকে নিজের বড় ভাইয়ের একমাত্র সন্তান প্রতিবন্ধী শিশু ভাতিজা আব্দুল্লাহর কান্না ও চেচামেচিতে বিরক্ত হয়ে ভাবি শারমিন বেগম ও প্রতিবন্ধী শিশু ভাতিজা আব্দুল্লাহকে হত্যার ঘটনায় নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...