সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শিরোপার স্বপ্ন পূরণ টাইগারদের

প্রকাশিত :

spot_img

আজকের এই দিন বাংলাদেশ দলের কাছে বিশেষ একটি দিন। শুধু ফাইনালের জন্য নয়, এর পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ।

মাশরাফি বিন মুর্তজার দল এমন এক দিনে প্রথম শিরোপার জন্য মাঠে নামছেন, যে দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক। কারণ এদিনই যে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। ১৯৯৮ সালের ১৭ মে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে এসেছিল প্রথম ওয়ানডে জয়টি। ২১ বছর পর সেই ১৭ মে তেই বাংলাদেশ ঘরে তুলে প্রথম শিরোপা।

আজ ডাবলিনে মাত্র ২৪ বলে ৫২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার অপরাজিত ইনিংসটি ছিল ২টি চার ও ৫টি ছক্কায় সাজানো।

মাত্র ৯ রানের ব্যবধানে মুশফিকের পর সাজঘরে ফিরেন মোহাম্মদ মিঠুন। দুজনই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১৪ বলে ১৭ রান করে বিদায় নেন মিঠুন। তার ইনিংসটি ছিল একটি ছক্কা ও একটি চারে।

এর আগে ঝড়ো ইনিংস খেলার পর সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। দলীয় ১৩৪ রানে রেইমন রেইফারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। মাত্র ২২ বলে ৩৬ রানের ইনিংসটি ছিল তিনি দুটি চার ও দুটি ছক্কায় সাজানো।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের টার্গেটে খেলতে নেমে তামিম-সৌম্য ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিশাল টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালান সৌম্য সরকার (৬৬)। তার ৪১ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল ৯টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

বৃষ্টির কারণে ২৪ ওভারে টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। এমন কঠিন সমীকরণ তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

উদ্বোধনী জুটিতে তারা ৫.৩ ওভারে ৫৯ রান যোগ করেন। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ দল। ১৩ বলে ১৮ রান করে ফেরেন তামিম। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেই আউট হয়ে ফেরেন সাব্বির রহমান রহমান।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...