বুধবার, ২২ জুলাই ২০২৬

৪৮ নয়, ৩২ দলই থাকছে কাতার বিশ্বকাপে

প্রকাশিত :

spot_img


স্পোর্টস ডেস্ক

৩২ থেকে উন্নীত করে ৪৮ দল নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেয় ফিফা। তবে সে পরিকল্পনা বাতিল করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বিশ্বকাপেও থাকছে ৩২ দলই।

৪৮ দলের বিশ্বকাপ ২০২৬ সাল থেকে করার কথা থাকলেও তা এগিয়ে ২০২২ বিশ্বকাপে আয়োজন করা হতে পারে, গত বছর এমনটাই জানান ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো।

বিশ্ব ফুটবলের গভর্নিং বডি বলেন, ‘নতুন এই প্রক্রিয়ার জন্য ‘পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও পরামর্শ করা হবে’ এবং তা ‘এখনই পরিবর্তন হচ্ছে না।’

গত নভেম্বরে উয়েফা প্রেসিডেন্ট অালেক্সান্দার সেফেরিন জানান, ২০২২ কাতার বিশ্বকাপে অধিক ১৬ দলের অর্ন্তভূক্তি সমস্যা তৈরি করত। ব্যপারটা কিছুটা অবাস্তবও।

তবে সিদ্ধান্ত থেকে সরে আসায় অনেক দেশের ফুটবল সংস্থা ও প্রেসিডেন্ট ইনফান্তিনো হতাশ হয়েছেন। আবার অনেকে বাহবা দিয়েছে ফিফাকে।

আপাতত কাতার বিশ্বকাপ ৩২ দল নিয়েই হচ্ছে। তবে ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে ৪৮ দল থাকবে কি থাকবে না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...