মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণ, এএসআইসহ আহত ৩

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কীভাবে এ বিস্ফোরণ ঘটল এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় এএসআইসহ ৩ জন আহত হয়েছে বলে জানা যায়।

রোববার রাত ৯ টায় মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গাড়িতে থাকা নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুন বাবলি (২৮), রিক্শাচালক লাল মিয়া (৫০) ও একজন পথচারী আহত হয়। তাদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, ‘আমি পাশেই ছিলাম। মনে হয়েছে গাড়িতে বোমা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কী ধরনের বোমা, আদৌ বোমা কি-না সেটি বলতে পারছি না।’

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...