সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা : নিহত ১১

প্রকাশিত :

spot_img

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী, ভার্জিনিয়া বিচ সিটির এক কর্মী কোনোরকম বাছবিচার না করেই সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছে।

হামলাকারী ব্যক্তিও স্থানীয় সরকারের ওই কার্যালয়ে দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করতেন।

পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও মারা যায়। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

আহত ছয়জনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

জানা যাচ্ছে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে গুলি করতে শুরু করে বন্দুকধারী ওই ব্যক্তি। এখানে সরকারি কয়েকটি ভবন রয়েছে।

এরপরেই পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানটিকে খালি করে ফেলতে শুরু করে।

পুলিশ প্রধান জেমস কের্ভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলি করতে শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।

হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ-এর তথ্য অনুযায়ী, এটি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ১৫০তম ব্যাপক গুলিবর্ষণের ঘটনা।
সূত্র : বিবিসি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...