মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভ সূচনা

প্রকাশিত :

spot_img

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন যাত্রা শুরু করল বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ডু প্লেসিস।

আগে ব্যাট করে মুশফিকুর রহিমের (৭৮) ও সাকিব আল হাসানের (৭৫) অর্ধশতক এবং শেষ দিকে মাহমুদুল্লাহ-মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৩০ রান সংগ্রহ করে টাইগাররা।

রোববার লন্ডনের কেনিংটন দ্য ওভাল স্টেডিয়ামকে লাল-সবুজ পতাকা রঙে রঙিন করেছে বাংলাদেশী দর্শকরা। খেলার শুরু থেকে দর্শকদের মুখে ‘বাংলাদেশ জিন্দবাদ’ শব্দে মুখোরিতে হয় পুরো স্টেডিয়াম। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। দ্য ওভাল স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে।

ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৭ ওভারেই স্কোর বোর্ডে ৫০ রান তোলেন দুই ওপেনার। দলীয় ৬০ রানের মাথায় আন্দিল পেহলিকায়োর বলে ব্যক্তিগত ১৬ রান করে ফেরেন তামিম ইকবাল । তামিম ফিরে গেলে স্থায়ী হতে পারেননি সৌম্য সরকারও। দলের ৭৫ রানের মাথায় ক্রিস মরিসের শিকার হন তিান। ৩০ বলে ৯ চারে ৪২ রান করেন সৌম্য। তৃতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ১৪২ রানের জুটতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ৭৫ রানে বাংলাদেশ যখন ২ উইকেট হারায় সেখান থেকে দলকে দুজনে মিলে টেনে নিয়ে যান ২১৭ রানে। ইমরান তাহিরের শিকার হয়ে ৮৪ বলে ৮ চার ও এক ছয়ে ৭৫ রানে ফিরে যান সাকিব। সাকিব আউট হলে, ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুন করেন ২১ রান। দলকে এগিয়ে নেয়া মুশফিক ৮০ বলে ৮ চারে ৭৮ রান করে দলীয় ২৫০ রানের মাথায় পেহলুকায়োর দ্বিতীয় শিকার হন তিনি। রান। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন মিলে ছয় ওভারে তোলেন ৬৬ রান। মোসাদ্দেক ২০ বলে ২৬ রান মরিসের শিকার হন। রিয়াদের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩ চা্র ও এক ছয়ে ৪৬ রান। ৪ রান নিয়ে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আফ্রিকান বোলারদের মধ্যে আন্দিল পেহলুকায়ো, ইমরান তাহির ও ক্রিস মরিস ২টি করে উইকেট শিকার করেন।

৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দলীয় ৪৯ রানের মাথায় মুশফিকের হাতে রান আউটের শিকার হয়ে ২৩ রান করে ফেরেন ডি কক। ওয়ানডাউনে নেমে ডু প্লেসিস ওপেনার মাকরামকে নিয়ে বড় জুটির ইঙ্গিত দিলেও তা বড় করতে দেননি সাকিব। জুটিতে ৫৩ রান আসলে দলীয় ১০২ রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানে মার্করামকে বোল্ড করে জুটি ভাঙেন সাকিব। ১৪৭ রানের মাথায় ৩৩তম হাফসেঞ্চুরি (৬২) করে মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডু প্লেসিস। চতুর্থ উইকেট জুটিতে ডেভিড মিলার ও ভ্যান ডার দুসেন মিলে করেন ৫৩ রান। দলীয় স্কোর ২০২ রানের মাথায় মিলারকে ৩২ রানে ফিরিয়ে বেক থ্রো এনে দেন মোস্তাফিজ। ৪১ রান করা ভ্যান ডার দুসেনকে ফেরান সাইফউদ্দিন। দুসেনের উইকেট ছিল বিশ্বকাপের সাইফের প্রথম উইকেট। নিজের পঞ্চম ওভারে ফের আঘাত হানেন সাইফ। আন্দিল পেহলুকায়োকে ফেরান ৮ রানে। দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নেমে ক্রিস মরিস ১০ রান করে মোস্তাফিজের শিকার হয়ে দলকে আরো বিপদে ঠেলে দেন। শেষ দিকে দলের যখন ১৭ বলে ৪৪ রান প্রয়োজন তখন ছয় নাম্বর পজিশনে ব্যাট করতে নামা জেপি ডুমিনি ছিল একমাত্র ভরসা। মোস্তাফিজের অষ্টম ওভারে ৩৭ বলে ৪৫ রান করে বোল্ড হয়ে ফেরেন ডুমিনি। শেষ দুই ওভারে আফ্রিকার প্রয়োজন পড়ে ৪০ রান। কিন্তু বোলারদের দ্বারা তা অসম্ভবই ছিলো। শেষদিকে রাবাদার ১৩ ও ইমরান তাহিরের ১০ রানের সুবাধে ৫০ ওভারে ৮্উইকেট হারিয়ে ৩০৯ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায়। আর তাতে বাংলাদেশ ২১ রানে পায় এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়।

বাংলাদেশী বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি, সাইফউদ্দিন ২টি, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...