মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এক ম্যাচেই যত রেকর্ড টাইগারদের!

প্রকাশিত :

spot_img

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচ



বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে ২১ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব-মুশফিকরা মিলে গড়লেন বেশ কয়েকটি রেকর্ডও।

রবিবার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩০ রান করে বাংলাদেশ। এই রানের মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চে নিজেদের রেকর্ডটাও ছাড়িয়ে গেছে মুশফিক-সাকিবরা।

নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সঙ্গে বিশ্বকাপেও নিজেদের সর্বোচ্চ। এর আগে মিরপুরে চার বছর আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান ৩২৯ করেছিলো বাংলাদেশ।

এবার সেই রেকর্ডটা ভেঙেছে লাল-সবুজরা।
এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছে টাইগার ব্যাটসম্যানরা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম জুটি মিলে গড়েছেন ১৪২ রানের রেকর্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

অন্যদিকে তিন ফরম্যাট মিলে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আবার এই ম্যাচে আরেকটি মাইলফলক স্থাপন করেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। লাল-সবুজ জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট ও পাঁচ হাজার রান এখন সাকিবের দখলে।

সাকিব এই এলিট ক্লাবের সদস্য হয়েছেন সবচেয়ে কম ম্যাচ (১৯৯) খেলে। যেখানে একই রেকর্ড গড়তে শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া খেলেছেন ৩০৪ ম্যাচ। তাছাড়া পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৭৩), আব্দুল রাজ্জাক (২৩৪) এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসকে (২৯৬) ম্যাচ খেলতে হয়েছে। এছাড়া সাকিবই একমাত্র অলরাউন্ডার যিনি ২০০ এর কম ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন।

বিশ্বকাপে তো বটেই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই সর্বোচ্চ রানের ইনিংস এটা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ৬ উইকেটে ৩২৯ রান করেছিল তারা।

বিশ্বকাপে সর্বোচ্চ রানটিও ওই বছরের অস্ট্রেলিয়া বিশ্বকাপে করে টাইগাররা। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩২২ রান তুলেছিল দলটি।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...