বুধবার, ২৭ মে ২০২৬

বৃষ্টির সম্ভাবনা কম বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

ব্রিস্টলে বৃষ্টির কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ফলে লংকানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় টাইগারদের।

এরপর বৃষ্টির শংকা মাথায় নিয়ে গতকাল টনটনে পৌঁছেছে মাশরাফি বাহিনী। কিন্তু টনটনের আকাশে সূর্য। তবে সন্ধ্যার কিছু সময় আগে বৃষ্টির দেখা মিলে। সাথে কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাবে?

আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী ১৭ জুন টনটনে বৃষ্টির সম্ভাবনা কম। ৩০ শতাংশ বৃষ্টির হবার সম্ভাবনা থাকবে।

এমনকি বিবিসিও আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বলেছে, ১৭ জুন থেকে ইংল্যান্ডে বৃষ্টির প্রভাব কমে আসবে। ওই সময় তাপামাত্রাও বেড়ে যাবে। আর ২৩ জুনের পর বৃষ্টি প্রভাব না থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, ২৩ জুনের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বৃষ্টির বাধা ছাড়াই শেষ করা যাবে।

গতকাল টনটনে বৃষ্টি না থাকায়, সূর্যের হাসিতে বাধা ছাড়াই বেশ ভালোভাবেই শেষ হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি। ম্যাচে ৪১ রানে জয় পায় অসিরা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...