বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলা বলতে হবে’

প্রকাশিত :

spot_img

অনলাইন ডেস্ক

‘পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলা বলতে হবে’
পশ্চিমবঙ্গকে বিজেপির দ্বিতীয় গুজরাট বানানো নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে তিনি গুজরাট বানাতে দেবেন না। বাঙালিকে বাংলায় ঘরছাড়া হতে দেব না। বিজেপি ক্ষমতা দখল করতে বাঙালি ও সংখ্যালঘুদের টার্গেট করে ‘গুজরাট মডেল’ অনুসরণ করতে চাইছে।

তা কখনো বাংলায় হতে দেয়া হবে না। আর এখানে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে।
পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের ‘পশ্চিমবঙ্গে তাদের দল ক্ষমতায় আসলে এই রাজ্যকে দ্বিতীয় গুজরাট বানানো হবে’ মন্তব্যের প্রতিবাদে মমতা ব্যানার্জি এ কথা বলেন।

তিনি গতকাল শুক্রবার চব্বিশ পরগনার এক জনসভায় যোগ দিয়ে আরও জানান, পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে। আমরা মেনে নিতে পারি না বাইরে থেকে লোক আসবে আর বাঙালিদের মারধর করবে।
উল্লেখ্য, গত বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন ‘এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে বাংলাকেও গুজরাটের মতো সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করব। পশ্চিমবঙ্গকে জিহাদের স্বর্গরাজ্য অথবা বাংলাদেশ বানানোর চেয়ে গুজরাট বানানো অনেক ভাল। আমরা কিছুতেই এ রাজ্যকে বাংলাদেশে রূপান্তরিত করতে দেবো না। বিজেপি রাজ্যকে দ্বিতীয় গুজরাট বানানোর জন্য কাজ করবে যাতে অসংখ্য বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান হয়। ’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...