রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাকিবই এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়!

প্রকাশিত :

spot_img

সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন।নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ৯৯ বলে ১২৪ রানের একটি ইনিংস খেলেন।

ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নেমে একদম ম্যাচ শেষ করেই প্যাভিলিয়নে ফেরা সাকিব লিটন দাসের সাথে গড়েন ১৮৯ রানের জুটি।

এই ম্যাচেই সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

শুধু তাই না, এই ম্যাচে সাকিব আল হাসান বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট নেন।

এই বিশ্বকাপে ৪ ম্যাচে ১২৮ গড়ে ৩৮৪ রান তুলেছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রান সাকিবের পরে আছেন অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জো রুট, স্টিভ স্মিথরা।

সাকিব কী বলছেন?
“আমার শুরু থেকে লক্ষ্য ছিলো মেরে খেলবো, যেখানে মারতে চাচ্ছিলাম যাচ্ছিলো, আমি বাজে বলের জন্য অপেক্ষা করছিলাম।”

আলাদাভাবে উইকেটের কথা বলেন সাকিব আল হাসান।

“উইকেট খুব ভালো ছিলো, আমরা যেভাবে চাইছিলাম ঠিক সেভাবেই ব্যাট করতে পারছিলাম।”

তবে সাকিব মনে করেন আজকের এই জয় ৩০০ বা ৩৫০ এর মতো লক্ষ্য তাড়া করতে আত্মবিশ্বাস যোগাবে।

“অনেক সময় ভালো অবস্থাতে থেকে রান করা সম্ভব হয়নি, এখন হচ্ছে চাইছি ধারাবাহিক থাকতে।”

“একজন ব্যাটসম্যান টানা ভালো খেললে এটাই স্বাভাবিক ব্যাপার হয়ে যায়, ব্যাটে ভালো বল আসছে, চেষ্টা থাকবে সর্বোচ্চ দেওয়ার।”

তবে সাকিবের মতে এইরকম জায়গায় মানসিক শক্তিটাই সবচেয়ে বড় ব্যাপার।

“এরকম মঞ্চে ব্যাট বা বল যাই করেন, সেখানে মানসিক শক্তিটা প্রয়োজন। আমার মনে হয় কেউ নিজের মধ্যে হেরে গেলে আর পারে না।”
সূত্র : বিবিসি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...