শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৯ এর ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৮জুন) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়, এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি আরো বলেন, বাংলাদেশে ভিটামিন ‘ এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে ২বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে। ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রাতকানা রোগের প্রাদূর্ভাব কমিয়ে আনা সরকারের লক্ষ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মনজুরুল কাদের চৌধুরী, সাবেক সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, এসআই মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মাঠ কর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আগামী ২২জুন শনিবার ৬মাস হতে ১বছর বয়সী সকল শিশুকে ১লক্ষ ( আই ইউ) ১ থেকে ৫ বছরের সকল শিশুকে ২লক্ষ (আই ইউ) ভিটামিন এ উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...