বুধবার, ২২ জুলাই ২০২৬

কাতারকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত :

spot_img

আর্জেন্টিনার জন্য এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। তাতে আমন্ত্রিত দল কাতারকে বিদায় করে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে রোববার স্থানীয় সময় বিকালে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ভুলে লতারো মার্তিনেসের নৈপুণ্যে এগিয়ে যায় প্রতিযোগিতাটির ১৪ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শেষ দিকে পাওলো দিবালার পাসে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো।
কলম্বিয়ার কাছে ২-০ গোলে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এতে শেষ আট নিশ্চিত করা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি।

তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

সালভাদরে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আগেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করা কলম্বিয়া। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করেছে কলম্বিয়া।

২৮ জুন মারাকানায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...