শনিবার, ২৫ জুলাই ২০২৬

পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে মিরসরাই পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি


‘যোগ্যতা থাকলে পুলিশের গর্বিত সদস্য হোন। তদবির করে কিংবা ধান্ধাবাজদের খপ্পরে পড়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না। কারণ পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে।’

পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন ও প্রতারণা থেকে বিরত থাকতে মিরসরাই থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল উপজেলাব্যাপী মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

প্রথমবারের মতো চাকরির জন্য ঘুষ না দিতে সরকারের পক্ষ থেকে মাইকিং করায় অনেকেই বিস্মিত হয়েছেন।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষের লেনদেন কেউ না করেন।

এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পুলিশ নিয়োগে লেনদেন বা ঘুষ বাণিজ্য বন্ধ করতে সকাল থেকে বৃহত্তর মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষের লেনদেন কেউ না করেন। পুলিশ সুপারের নির্দেশে সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান ওসি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...