শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গণপিটুনীতে চোর নিহত

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে সাধারণ মানুষের গণপিটুনীতে এক চোর নিহত হয়েছে। তার নাম কবির আহম্মদ (৩৫)। সে পটুয়াখালী সদর থানাধীন গাবুয়া মোল্লাবাড়ির আমজাদ মোল্লার পুত্র। বুধবার ভোর ৫টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির নিজামী জানান, স্থানীয়রা ভোরে তাকে এক চোর আটক করে গণপিটুনীতে মেরে ফেলার খবর দেয়। পরে তিনি বিষয়টি মিরসরাই থানা পুলিশকে অবহিত করেন।

নিহতের ভাই মিজানূর রহমান জানান, তার ভাই কবির আহম্মদ প্রতিদিন গভীর রাতে ঘর থেকে বেরিয়ে যেত। তবে কোথায় যেত তিনি তা জানেন না। কবির আহম্মদ মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো বলে জানান তিনি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, বুধবার ভোরে স্থানীয় একজন তাকে ফোন করে বলে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী চৌধুরী বাড়িতে এক চোর আটক করেছে স্থানীয়রা। পরে তিনি তাৎক্ষণিক মিরসরাই থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠান। কিন্তু ওই টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে স্থানীয়রা চোরটিকে গণপিটুনীতে মেরে ফেলেছে। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, স্থানীয় এক মহিলা দাবি করেন চুরি করতে গিয়ে চোর কবির আহম্মদ এক মহিলার গায়ে হাত দেয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে কবির আহম্মদকে গণপিটুনি দিতে থাকে। এতে তার মৃত্যু হয়। এবিষয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চৌকিদার রতন বড়–য়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...