মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভারতের বিপক্ষে চাপ নিতে চান না মিরাজ

প্রকাশিত :

spot_img

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুর্দান্ত নৈপুণ্যে আফগানিস্তানকে বিধ্বস্ত করার পর দ্বাদশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে এখন বার্মিংহামে রয়েছে বাংলাদেশ। আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে মাশরাফিরবাহিনী। ওই ম্যাচকে সামনে রেখে এখন থেকেই টানটান উত্তেজনা সর্বত্র। কারণ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোনরকম চাপ নিতে চান না বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভারত এমনকি পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে স্বাভাবিক ক্রিকেট খেলতে চান মিরাজ।

বুধবার বার্মিংহামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপের কিছু নেই। আগের ম্যাচগুলোতে যেভাবে ক্রিকেট খেলেছি আমরা সেভাবেই খেলবো। দু’টো ম্যাচ আছে, আমরা যদি চিন্তা করি আমরা জিততেই হবে ওরকম না, আমাদের স্বাভাবিক থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে, আমরা শেষ দু’টা-তিনটা ম্যাচ যেভাবে জিতেছি আমাদের ঐ প্রক্রিয়াতে থাকতে হবে। তাহলে আমাদের জন্য ভালো সুযোগ হবে বলে আমার কাছে মনে হয়। আমাদের ম্যাচ জিততেই হবে বা সেমিফাইনালে উঠতেই হবে এরকম না। আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আর যদি আমাদের ভাগ্য সহায় হয়, আল্লাহ যদি আমাদের রহম করে অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো।’

ভারতের বিপক্ষে জিততে হলে স্পিনারদের ভালো করতে হবে জানান মিরাজ। মাঝের ওভারগুলোতে রান বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি জিততে পারি ভারতের বিপক্ষে তবে এটা বিশ্বকাপে আমাদের জন্য বড় পাওয়া হবে। পরবর্তীতে আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। তাই আমাদের স্পিনারদেরও অনেক বড় অবদান রাখতে হবে। আমাদের রান সেভ করতে হবে। সাকিব ভাই-মোসাদ্দেক ভাই বা আমি, যেই বোলিং করি না কেন আমাদের রোলটা গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি।’

৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগারদের নীচে আছে শ্রীলংকা-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মত বিশ্বের বড় বড় দল। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেছে এবং সতীর্থরা ভালো পারফরমেন্স করেছে বলেই বাংলাদেশ আজ ভালো অবস্থায় আছে বলে জানান মিরাজ, ‘বেশ কিছুদিন ছুটি আছে আমাদের। অনেকেই বিভিন্ন জায়গায় ঘুড়ছেন। আসলে প্রত্যকটা ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ। বিশেষ করে বিশ্বকাপে। আমাদের যে দল, এখন পর্যন্ত আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আরও যে বড় দলগুলো আছে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে আমাদের নীচে রয়েছে। আমরা পাঁচ নম্বরে আছি। বড় চারটা দলের পরই আমরা অবস্থান করছি। আমাদের দলে সবাই ভালো ক্রিকেট খেলছে। তাই এখন আমরা ভালো অবস্থায় আছি।’

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...