সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দিলো বিটিআরসি

প্রকাশিত :

spot_img

বকেয়া অর্থ পরিশোধ না করায় মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ কমিয়ে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

৪ জুলাই, গ্রামীণফোনের ৩০ ভাগ এবং রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এই নির্দেশনা কার্যকর হলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের সমস্যায় পড়বেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আইআইজির শীর্ষ নির্বাহী বিটিআরসির ব্যান্ডউইথ কমানোর তথা সীমিত করে দেওয়ার নির্দেশনার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইআইজিগুলো এরই মধ্যে ব্যান্ডউইথ কমানোর নির্দেশনা কার্যকর করতে শুরু করেছে।

এর আগে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং ৮৬৭ দশমিক ২৩ কোটির জন্য নোটিশ পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত এপ্রিল মাসে অপারেটর দুটিকে চিঠি পাঠানো হয়। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়, গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণের মতামতকে গুরুত্ব...

এয়ার অ্যাম্বুলেন্স কী? এতে যেসব সুবিধা থাকে

হঠাৎ করেই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দেশের ভেতরে সেই রোগের যথাযথ চিকিৎসা সম্ভব...

জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হচ্ছে, জানাল বিটিআরসি

  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামি জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হবে তা জানিয়ে দিয়েছে...