শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধে কাজ করবে ড্রাগিষ্ট সমিতি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের সয়লাব ঠেকাতে উদ্যোগ গ্রহণ করলো বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মিরসরাই উপজেলা কমিটি। শুক্রবার (১২ জুলাই) এ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভারও আয়োজন করে। সকাল ১১টায় স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় অংশ নেন মিরসরাইয়ে ওষুধ বিপননের সঙ্গে সম্পৃক্ত সকলেই।
ওইদিনের মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ড. মোঃ আকিব হোসেন বলেন, ‘এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি ফার্মাচিষ্টদেরও ভূমিকা পালন করতে হবে। রোগীরা যখন ওষুধ কেনার জন্য ফার্মেসীতে আসেন তখন তাদের যদি এন্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করার জন্য উদ্বুদ্ধ করা হয় তাহলে রোগীরা সচেতন হবেন।’
ওষুধ প্রাসনের এ কর্মকর্তা আরো বলেন, ‘ফার্মেসীতে যাতে নকল ও মেয়াদত্তেীর্ণ উষুধ বিক্রি না করা হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। যেসকল ফার্মেসীর লাইসেন্স নেই বা নবায়ন করা হয়নি তা দ্রুত সময়ের মধ্যে করতে হবে।’ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে নকল, ভেজাল ও মেয়াদত্তেীর্ণ ওষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ড. মোঃ আকিব হোসেন।
মিরসরাই কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকার উপস্থাপনায় এবং সভাপতি নারায়ণ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ওষুধ তত্ত¡াবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি সমীর কান্তি সিকদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নুরুল গণি, সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বারইয়ারহাট সমিতির কোষাধ্যক্ষ দিদারুল আলম সুমন প্রমুখ।


সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...