সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ৩৩০ বোতল ফেনসিডিল, ২৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img



মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুর উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রাম থেকে এইসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত ভালুকিয়া এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন রাজু (২৮) ও কক্সবাজার জেলার টেকপাড়া এলাকার দিদারুল আলমের পুত্র মোঃ আকাশ।
জোরারগঞ্জ থানার উপ-পরিদশর্ক মোঃ সিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে অফিসার ইনচার্জ ইফতেখার হাসানের নেতৃত্বে এস আই সুজয় কুমার মজুমদার, এস আই ময়নাল, এসআই শওকত সহ একটি টিম করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফরহাদ হোসেন রাজুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়িতে তল্লাসী করে ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রাজু ও আকাশ নামে দুইজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তিনি আরো জানান, ফরহাদ হোসেন রাজুর বিরুদ্ধে মাদক, মারামারি সহ বিভিন্ন আইনে থানায় ৮টি মামলা রয়েছে।
এই বিষয়ে মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত রাজু ছাত্রলীগের কেউ নয়। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তখন বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...