সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিশুকে শ্লীলতাহানী : আ’লীগ নেতার কারাদণ্ড

প্রকাশিত :

spot_img

যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্যাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। আটককৃত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল লতিফ (৪৭)। সে উপজেলার বেগমপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে এবং বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী।

জানা যায়, গত ১২ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটি তার পিতার সাথে বাড়ির পাশের বেগমপুর বাজারে ছাতা কেনার জন্য যায়। পরে ছাতা নিয়ে বাড়ি ফেরার পথে সরলমনা শিশুটিকে ডেকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে বাজারের একটি গলিতে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে অন্যরা এসে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অঅব্দুল লতিফকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। ওই রাতেই পুলিশ তাকে আটক করে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূক্তভোগী জবানবন্দী গ্রহণ করেন। পরে ঘটনার দিন ১২ জুলাই রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিশুকে শ্লীলতাহানীর দায়ে অভিযুক্থ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে ১৩ জুলাই তাকে যশোর জেলহাজতে পাঠায় পুলিশ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...