মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চালক বাবার ট্রাকের নীচে পড়ে ছেলে নিহত

প্রকাশিত :

spot_img

গাজীপুরের কালীগঞ্জে আরকে জুট এন্ড ফ্রুট কারখানায় বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে রবিউল ইসলাম(২০) নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত রবিউল ইসলাম রংপুর জেলার বাউনিয়া থানাধীন সনাতন গ্রামের ড্রাইভার মোঃ সুরুজ মিয়ার ছেলে। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার মুলগাঁও এলাকায় আরকে জুট এন্ড ফ্রুট কারখানার ভেতরে ঘটেছে। কারখানা ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভুট্টা বোঝাই একটি ট্রাক (রংপুর মেট্রো-ট ১১-০৩৭৯) রংপুর হতে উপজেলার মূলগাঁও এলাকায় অবস্থিত আরকে জুট এন্ড ফুট কারখানার ভিতরে প্রবেশ করে। ট্রাক ড্রাইভার সুরুজ মিয়া (৪৫) তার ছেলে হেলপার রবিউল ইসলামকে নাস্তা করার জন্য টাকা দিয়ে গাড়ির ভেতর আরাম করতে যান। এ সময় পুত্র রবিউল নাস্তা না করে ট্রাকের নিচে গামছা বিছিয়ে ঘুমিয়ে পরে। কিছুক্ষণ পরে কারখানার লাইন ম্যান ট্রাকটি স্কেলে উঠানোর জন্য সংকেত দিলে ড্রাইভার সুরুজ মিয়া ট্রাকটি পিছনে নেয়ার চেষ্টা করলে মুহুর্তেই ট্রাকের চাকা শুয়ে থাকা পুত্র রবিউল ইসলামের মাথায় চাপা দেয়। ঘটনাস্থলে ট্রাকের হেলপার রবিউল নিহত হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...