বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ত্রাণ বিতরণে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা

প্রকাশিত :

spot_img

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা।

আগামী শনিবার গাইবান্ধায় ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ জুলাই সিরাজগঞ্জে ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। একইদিনে ফরিদপুরের সদর ও চরভদ্রাসনে ত্রাণ বিতরণ করতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এরপর ৩০ জুলাই শরিয়তপুরের নড়িয়ায় ত্রাণ বিতরণ করতে যাবেন তারা।

জানা গেছে, সারা দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে কয়েকটি টিম গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসব টিম গঠন করা হয়েছে।

গত ২২ জুলাই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে পাঁচটি আলাদা ত্রাণ কমিটি গঠন করে বিএনপি। সেদিন গুলশানে দলের ২১ সদস্যের কেন্দ্রীয় ত্রাণ কমিটির বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন এবং ত্রাণ কার্যক্রম চালাতে যথাযথ নির্দেশনাও দেন।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ময়মনসিংহে, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী ও খন্দকার মোক্তাদির সিলেটে, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুরে ও খায়রুল কবির খোকনকে ফরিদপুর বিভাগের আহবায়ক করে বিভাগীয় ত্রাণ কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতারা ত্রাণ বিতরণে কমিটির নেতৃবৃন্দকে সহায়তা করবেন।

সংশ্লিষ্টরা জানান, ত্রাণের মধ্যে চাল, আলু, ডাল, চিনি, সেমাইসহ বেশ কয়েকটি পণ্য দিয়ে ত্রাণের ব্যাগ তৈরি করা হচ্ছে। পরে এসব ত্রাণ নির্দিষ্ট এলাকার বানভাসী মানুষের মাঝে বিতরণ করবেন বিএনপির নেতারা।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...