শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডেন্টাল ইউনিটে খালেদা জিয়ার চিকিৎসা

প্রকাশিত :

spot_img

হাসপাতালের কেবিন ব্লকে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দন্ত বিভাগে নিয়ে দাঁতের চিকিৎসা দেয়া হয়েছে।

বেলা দেড়টার দিকে কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় শ’ খানেক গজ দূরের আরেকটি ব্লকে দন্ত বিভাগে। বেলা সোয়া ২টার দিকে কেবিন ব্লকে ফিরিয়ে নেয়া হয় তাকে। এর আগে গত ১২ই জুন তার মুখে ঘা এর জন্য দন্ত বিভাগে নেয়া হয়েছিল।
সে সময় ধারালো দাঁতগুলো ভোতা করে দেয়া হয়েছিল। কিন্তু কাজ হয়নি। আবারো জিহবায় ঘা হয়ে গেছে। এজন্য আজ দুপুরে কেবিন ব্লকের কক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে নামিয়ে ‘এ’ ব্লকে ডেন্টাল ইউনিটে আনা হয়। পরে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায়।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালটির ডেন্টাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আনসার ও রমনা বিভাগের পুলিশের কঠোর নিরাপত্তায় হুইল চেয়ারে করে তাকে কেবিন ব্লকে আনা হয়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য নেয়ার সময় রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ।
চিকিৎসকেরা জানিয়েছেন, বয়স জনিত কারণে তার দাঁতগুলো ধারালো হয়ে গেছে। এর আগে ওরাল অ্যান্ড ম্যক্সিলোফিসিয়াল বিভাগের সহযোগি অধ্যাপক ডা. মাহমুদা আক্তারের কাছে নেয়া হলে তিনি খালেদা জিয়ার দাঁতগুলোকে ভোতা করে দিয়েছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...