বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্বভাব না বদলালে হজ্বে গিয়ে কী লাভ: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত :

spot_img

হজ্বে যাওয়ার পর যদি অফিসাররা স্বভাব না বদলায় তাহলে হজে গিয়ে লাভ কী? এমনই প্রশ্ন রেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

নতুন ভ্যাট আইনের ওপর শনিবার আয়োজিত কর্মশালায় এনবিআর কর্মকর্তারা ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করেন এমন অভিযোগের বিষয়ে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ কর্মশালার আয়োজন করে।

এ সময় হয়রানির বিষয়টাতে সমঝোতায় না গিয়ে ওই অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের অভিযোগ করারও পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, হয়রানির কথাটা অনেকের মুখে আসবে। হয়রানির বিষয়টা ওদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদেরকে বলেন- ওই অফিসার হয়রানি করছে। তখন তাকে আমরা শক্ত হাতে ধরবো।

”আমি যখন অফিসারদের সঙ্গে কথা বলি তখন এ কথাগুলো বলি- আপনি ব্যবসায়ীদের বাধ্য করে যেটা নেন, সেটা চুরি, সেটা ময়লা খাবার। ”

মোশাররফ হোসেন ভূঁইয়া আরও বলেন, অনেকে হজ করতে যায়। জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু কম লোক না। হজের মৌসুমে আমি ছুটি দিতে দিতে ইয়ে হয়ে যায়। এখন যদি হজের পরে স্বভাব পরিবর্তন না হয়, তাহলে কি লাভ এটা করে?

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, উপ প্রকল্প পরিচালক জাকির হোসেন খান, ডিসিসিআইয়ের আয়কর উপদেষ্টা স্নেহাশিষ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...