মঙ্গলবার, ২৬ মে ২০২৬

স্পিন কোচ হয়ে আসছেন ভেট্টোরি

প্রকাশিত :

spot_img

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হয়ে আসবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আসন্ন ভারত সিরিজের আগে টাইগার স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কাজ করবেন আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

২৭ জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈঠকের পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মোট ১০০ দিনের চুক্তি হয়েছে সাবেক এই কিউই গ্রেটের। ভারত সিরিজের আগ থেকে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এখনও তার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়নি।

১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটে ভেট্টোরির। একই বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতেও অভিষেক ঘটে তার। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১১৩টি টেস্ট ম্যাচ। ৩৬২ উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার ৫৩১ রান করেছেন, যার মধ্যে আছে ছয়টি সেঞ্চুরি। কপিল দেব ও ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার রান করার কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

ওয়ানডেতে দারুণ উজ্জ্বল ভেট্টোরি। ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট নেয়ার পাশাপাশি ২ হাজার ২৫৩ রান করেছেন তিনি।

ভেট্টোরি ছাড়া টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে আসছেন দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৬ টেস্ট খেলা কার্ল ল্যাঙ্গেভেল্ট। সাবেক এই ক্রিকেটার দুই বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...