মঙ্গলবার, ২৬ মে ২০২৬

টি-টোয়েন্টির বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত :

spot_img

টি-টোয়েন্টির বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল ঘোষণ

গত বছর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। দলে যায়গা হারিয়েছেন লতা মন্ডল ও পান্না ঘোষ। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শোভানা মুশতারী। হাঁটুর চোটের জন্য আগেই বাছাই পর্ব থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ।
১৪ জনের দলে জায়গা না পাওয়া লতা আছেন অপেক্ষমানদের তালিকায়। সেখানে তার সঙ্গী শারমিন আক্তার ও সুরাইয়া আজমিন।
২০১৮ সালে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন মুর্শিদা। সেই বছরই দেশের হয়ে একটি ওয়ানডে খেলেন শোভানা।
৩১ অগাস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই তিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর, স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।
‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।
আগামী ফের্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাছাইপর্বের আগে নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ওই ক্যাম্পে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ। দল দেশ ছাড়বে ১৫ অগাস্ট।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক, সানজিদা ইসলাম, শোভানা মুশতারী, রিতু মণি, খাদিজা তুল কুরবা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামিমা সুলতানা।
স্ট্যাডবাই: লতা মন্ডল, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...