শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কালো ব্যাচ ধারণ ও সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকর‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেরা পরিষদে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খানের উপস্থাপনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...