বুধবার, ২২ জুলাই ২০২৬

ইতিহাসের প্রথম বদলি ব্যাটসম্যান ল্যাবুশান

প্রকাশিত :

spot_img

ইতিহাসের প্রথম বদলি ব্যাটসম্যান ল্যাবুশান

স্পোর্টস ডেস্ক

ফুটবলে বদলি খেলোয়াড় অতি স্বাভাবিক ঘটনা। ক্রিকেটে বদলি হিসেবে এতদিন খেলতে পারবেন কেবল ফিল্ডাররা। তবে রোববার লর্ডস টেস্টের পঞ্চম দিনে স্টিভ স্মিথের বদলি নেমে ব্যাটিং করে ইতিহাস গড়েছেন মার্নাস ল্যাবুশান। গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সভায় বদলি খেলোয়াড় খেলানোর নিয়ম চালু হয়, যার মাধ্যমে চোটাক্রান্ত ক্রিকেটারের বদলে একাদশের বাইরে থাকা কোনো ক্রিকেটার ম্যাচে অংশ নিতে পারবেন; শুধু ফিল্ডিংই নয়, ব্যাটিং বা বোলিংও করতে পারবেন তিনি। সে নিয়মানুযায়ী ইতিহাসের প্রথম বদলি ব্যাটসম্যান হলেন ল্যাবুশান।
লর্ডস টেস্টের চতুর্থ দিন ইংলিশ পেসার জফরা আর্চারের দেড়শ কিলোমিটার গতির বাউন্সারে মাথার পেছনে আঘাত পান স্মিথ। কনকাশন (মস্তিষ্কের এক ধরনের ট্রমা) হয় তার। কানকাশন হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই পঞ্চমদিন মাঠে নামা হয়নি স্মিথের।

বদলি ব্যাটসম্যান হিসেবে খেলেন ল্যাবুশান। ভালোই ব্যাঠিং করেছেন তিনি। ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেডকে নিয়ে প্রতিরোধ গড়েন ল্যাবুশান। ১০০ বলে ৫৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে এনে দেন ড্র।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...