বুধবার, ৬ মে ২০২৬

খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী

প্রকাশিত :

spot_img

খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে সবসময় স্কুটি নিয়ে সঙ্গী হতেন ডালিয়া রহমান। দলের অনেকেই তাকে ম্যাডামের ‘স্কুটি সঙ্গী’ হিসেবেই চেনেন। সেই তরুণী এবার ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে লড়ছেন। ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা সম্পাদক হতে চান তিনি।

ডালিয়া রহমান সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সহ-সম্পাদক ছিলেন। ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে রোববার ফরম তুলেছেন। ২০০৬ সালে বড় ভাইয়ের হাত ধরে কুমিল্লা বরুড়া কলেজে ছাত্রদলের রাজনীতিতে হাতেখাড়ি হয় তার। পরবর্তীতে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি ভর্তি হয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির পাশাপাশি বিএনপির নিয়মিত অংশ নিয়ে নজর কাড়েন। বর্তমানে ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় তিনি এলএলবি অনার্স করছেন ।রাজনীতি ছাড়াও ডালিয়া একজন ব্যাটমিন্টন তারকা। ন্যাশনাল টিমের ৪৬ সদস্যের মধ্যে তার র‍্যাঙ্কিং ১৮। এছাড়া বিএনসিসি ক্যাডেটের সদস্যও তিনি।

১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন ডালিয়া রহমান। মঙ্গলবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। ছাত্রদলের প্রথম নারী সাধারণ সম্পাদক হবেন বলে আশাবাদি ডালিয়া জানান, তার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পর্ক। দলের দুঃসময়ে বিএনপির অন্যতম শক্তি ছাত্রদলকে চাঙ্গা করতেই তিনি সাধারণ সম্পাদক হতে চান।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট। প্রার্থীদের আপত্তি গ্রহণ ২৮ আগস্ট, প্রার্থীদের আপিলের নিষ্পত্তি ২৯ ও ৩০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট। ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রচারণার ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...