সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আ’লীগ নেতার ভাই ফেনসিডিলসহ গ্রেফতার

প্রকাশিত :

spot_img

আ’লীগ নেতার ভাই ফেনসিডিলসহ গ্রেফতার

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ভাইসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গতকাল বুধবার উপজেলার দক্ষিণ হলদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ হলদিয়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম শোয়েবের আপন চাচাতো ভাই মো: মিন্টু বেপারী (৪০) ও একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: তরিকুল ইসলাম (২৮)।

বুধবার রাতে সিপিসি-১, র‌্যাব-১১ এর কমান্ডার পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম শোয়েবের চাচাতো ভাই মিন্টু বেপারীর বাড়িতে মাদক বিক্রি হচ্ছে বলে র‌্যাবের কাছে গোপন সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাব অভিযান পরিচালনা করে আব্দুর রব বেপারীর ছেলে ও আওয়ামী লীগ নেতার চাচাতো ভাই মিন্টু বেপারী এবং আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: তরিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় র‌্যাব তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪শ’ টাকা ও তিনটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। বুধবার রাতেই তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...