সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মির্জাপুরে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত :

spot_img

মির্জাপুরে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুর ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি ও ফাঁকা গুলি করে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর মির্জাপুর পরিবেশক অগ্রণী ট্রেড কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ রোববার সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল পুরাতন সড়কের পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার অগ্রণী ট্রেড কর্পোরেশনের সুপারভাইজার কাজী আসাদুল জানান, সিগারেট বিক্রির ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা রাখার জন্য তিনিসহ আরেক সুপারভাইজার মোহন সাহা ও একাউনট্যান্ট আবদুল মতিন দু’টি মোটরসাইকেল নিয়ে মির্জাপুর অগ্রণী ব্যাংকে যাচ্ছিলেন। বাইমহাটিস্থ অফিস থেকে বের হওয়ার দুই মিনিটের মাথায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেয়া চারটি মোটরসাইকেলে করে প্রায় ৮-১০ জন হেলমেট পরিহিত আরোহী আমাদের গতিরোধ করে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো। এ সময় একজন ১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আমাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা চালালেও দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা উদ্ধার বা কাউকে চিহ্নিত করা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের বিভিন্ন স্থানে বেশকিছু সিসি ক্যামেরা থাকলেও অধিকাংশ বিকল বা তদারকবিহীন। পৌর সদরে লাগানো মির্জাপুর থানার ৩৭টি সিসি ক্যামেরার মধ্যে ৩২টি বিকল। এছাড়াও উপজেলা পরিষদের সামনে লাগানো ক্যামেরা সম্মুখভাগ ব্যানারে ঢাকা পড়ায় সিসি ক্যামেরার সুবিধা নিতে পারছে না পুলিশ।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, ছিনতাইয়ের সংবাদ পাওয়ার পরপরই আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি, বিভিন্নস্থানে চেকপোস্ট বসানোসহ বেশ কয়েকটি জায়গার সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...