শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে মিরসরাই অটিজম সেন্টারের আয়োজনে ও উন্নয়ন সংস্থা অপ্কা’র সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খান।
মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছারের সভাপতিত্বে মিরসরাই অটিজম সেন্টারের সমন্বয়কারী সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অপ্কার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক কাইয়ুম নিজামী, মিরসরাই বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি প্রফেসর ডাঃ জামশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল সহ মিরসরাইয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার শুরুতে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট’ শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খান বলেন, ‘বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির সর্বশেষ্ঠ সন্তান। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীণতা সংগ্রাম পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকা ছিলো অবিস্মরণীয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ অনেক আগে সোনার বাংলায় পরিণত হতো। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাঙ্গালী জাতির সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...