শনিবার, ২৫ জুলাই ২০২৬

ছবি সংযুক্ত মিরসরাইয়ে ৩দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ৩দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে মেলার উদ্বোধন করেন সাবেক গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
উপজেলা চত্ত¡রে শুরু হওয়া মেলায় ১০ টি স্টল উপজেলার বিভিন্ন নার্সারী ও বনবিভাগ অংশগ্রহণ করে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানা গেছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মিরসরাই থানার ওসি জাহিদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, এমরান উদ্দিন, জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, নুরুল মোস্তফা, আবুল খায়ের, ফজলুল কবির ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপ-সহকারী কৃষি অফিসার কাজী মোঃ নুরুল আলম সহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মদ বলেন, কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি প্রযুক্তি বিস্তারের বিষয়ে জানতে পারবে। তাই মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি মেলা থেকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা সংগ্রহ করে প্রত্যেককে অন্তত ১টি করে চারা রোপণ করার জন্য অনুরোধ করেন।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করছেন সাবেক গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...