সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জেদ্দায় সংবর্ধিত হলেন শেখ আতাউর রহমান ও মো. গিয়াস উদ্দিন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন- জেদ্দার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বুধবার (২৮ আগষ্ট) জেদ্দার হোটেল রোলেক্সে (সরাফিয়া) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সবুজ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত দুই অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
নুরুল আলম মুরাদ এর সঞ্চালনায় এসোসিয়েশনের পক্ষে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ সোহাগ, মাঈনুল ইসলাম রুবেল, জাহেদুল ইসলাম, আলমগীর, মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল, বীর মুক্তিযোদ্ধা জনাব ফয়েজ উল্লাহ, সিরাজুল ইসলাম, রেজাউল করিম (রিপন), মকসুদ আহমেদ, সাইফুল ইসলাম, মীর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ আতাউর রহমান বলেন, জেদ্দায় আপনারা মিরসরাইয়ের প্রবাসীরা সংগঠিত হতে পেরেছেন এটা খুবই ভালো উদ্যোগ। আপনাদের কর্মকান্ড শুধুমাত্র জেদ্দা ভিত্তিক না রেখে যে সকল প্রবাসী আর্থিক ভাবে স্বচ্ছল তারা নিজ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতায় এগিয়ে আসবেন। এতে করে স্বদেশের শিকড়ের সাথে আপনাদের সাংগঠনিক সম্পর্ক আরো দৃঢ় হবে।
অনুষ্ঠান পরিচালনা কমিটিতে ছিলেন জনাব মহিউদ্দিন, মকসুদ আহমেদ, সাইফুল ইসলাম, রেজাউল করিম রিপন, বাহার, আলাউদ্দিন সহ অনেকেই।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঈনুল ইসলাম রুবেল ও জাহেদুল ইসলাম।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...