শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নিখোঁজ যুবককে হত্যার অভিযোগে আটক ১

প্রকাশিত :

spot_img

এম মাঈন উদ্দিন, মিরসরাই
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে মিরসরাইয়ে শ্রমিকের কাজ করতে এসে গত ২৬ জুলাই উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে রঞ্জন রায় (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রঞ্জনের বাবা যতীশ রায় গত ৭ আগস্ট মিরসরাই থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।
নিখোঁজের সুত্র ধরে তদন্তে নামে মিরসরাই থানা পুলিশ। নিখোঁজ রঞ্জন রায়ের ব্যবহৃত মোবাইলটি ট্রেকিংয়ের মাধ্যমে রবিবার (১ সেপ্টেম্বর) ঘটনার সাথে জড়িত সন্দেহে বাদশা নামের একজনকে আটক করে পুলিশ। বাদশা মিরসরাই পৌরসভার তালবাড়িয়া গ্রামের মো. লাাদেন এর পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান, গ্রেফতারকৃত বাদশার দেয়া তথ্যমতে জানা যায়, নিখোঁজ রঞ্জনকে তারা সহপাঠিরা ডেকে নিয়ে গিয়ে আবুতোরাব বড়তাকিয়া সড়কে কালভার্ট এর নিচে হত্যা করে বস্তায় করে সিএনজি যোগে মিরসরাই দুর্গম পাহাড়ের চুড়া থেকে ফেলে দেওয়া হয়। তার দেওয়া তথ্যমতে ১ সেপ্টেম্বর (রবিবার) ভোর থেকে দুপুর নাগাদ পুলিশ ও পিআইবি যৌথ অভিযান চালিয়ে মৃতদেহ খুঁজে পায়নি।
ওসি জাহিদুল কবির আরো জানান, আটককৃত বাদশাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে যুক্ত আরো ৩জনের নাম পাওয়া গেছে। ঘটনার তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
মিরসরাইয়ের বন রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দুর্গম পাহাড়ে শুকর ও শেয়াল সহ কিছু হিং¯্র প্রাণি বসবাস করে। কোন প্রাণীর মৃতদেহ এখানে একদিন পর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবার কথা নয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার রঞ্জন রায় প্রায় ৩ মাস আগে এলাকার আরো দুইজন ছেলের সাথে মিরসরাইয়ে রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজে আসে। সে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় দুয়ারু গ্রামে রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজ করত। গত ২৬ জুলাই আরো কয়েকজন শ্রমিকসহ মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকা দিয়ে পূর্ব দিকে পাহাড় দেখতে যায়। এরপর তার সাথের অন্য শ্রমিকরা ফিরে এলেও সে কোথায় গেছে তা কেউ বলতে পারছেন না। সেদিন থেকে বিভিন্ন জায়গায় তার সন্ধান করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি কখনও চালু থাকে, আবার কখনও বন্ধ পাওয়া যায়। রঞ্জনের কোন সন্ধান না পেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিলো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...