সোমবার, ২০ এপ্রিল ২০২৬

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডিভিশন কমান্ডার নিহত

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে লেবাননের হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে দেশটির নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। এছাড়াও হতাহত সেনাদেরকে হেলিকপ্টারে করে জিফ হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে।

লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলের খবরে ইসরায়েলের পক্ষ থেকে এমন ইঙ্গিত তুলে ধরা হয়েছে।

এদিকে সীমান্তের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস হয়েছে। এর আগে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সামরিক যান ধ্বংস এবং কয়েকজন সেনা হতাহত হয়। সেনা হতাহত হওয়ার ব্যাপারে খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে তেল আবিব।

ইসরায়েল এরইমধ্যে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলি সেনারা ফসফরাস বোমা ব্যবহার করছে। সীমান্তের চার কিলোমিটারের মধ্যকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘর-বাড়ি ও আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেখানকার জনগণের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে।

গত সপ্তাহে ইসরায়েলি ড্রোন হামলার পর হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...