শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের শীর্ষ সন্ত্রাসী ভাগিনা ওসমান ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মিরসরাই থানার সাবেক সহকারি উপ পরিদর্শক বোরহান হত্যার মামলার অন্যতম আসামী ওসমান ওরফে ভাগিনা ওসমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই-ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তি শুভপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওসমান গত বছরও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ জানান, ওসমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, চোরাচালান ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ, ছাগলনাইয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, সন্ত্রাসী ও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া ওসমান আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। ওসমান মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমানকে আটক করা হয়েছে। আটককৃত ওসমানের বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ এপ্রিল মাদক ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন মিরসরাই থানার এএসআই বোরহান। ওই ঘটনায় গ্রেফতার হন পারভেজের সেকেন্ড ইন কমান্ড ওসমান ওরফে ভাগিনা ওসমান। পরে জামিনে ছাড়া পেয়ে এলাকায় আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...