বুধবার, ২২ জুলাই ২০২৬

বাংলাদেশের ২ ভোট মেসি ও রোনালদোকে

প্রকাশিত :

spot_img

 

২৩ সেপ্টেম্বর ঘোষিত হবে ফিফা ‘দ্য বেস্ট’ বিজয়ীর নাম। বিশ্বসেরা ফুটবলার নির্বাচনে আছে বাংলাদেশের ভূমিকাও। ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফা ‘দ্য বেস্ট’ এ ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়াই হবে লিভারপুল সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইকের। মিলানে ২৩ সেপ্টেম্বর ফন ডাইক মেসি-রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কিনা সময়ই বলে দেবে।

তবে মেসি ও রোনালদো শুনলে খুশি হতে পারেন বাংলাদেশ থেকে দুটি ভোট পড়েছে তাদের বাক্সে। বাংলাদেশ থেকে একটি ভোট পেয়েছেন ফন ডাইকও। ধারাবাহিকভাবে এই তিনজনই পেয়েছেন কোচ জেমি ডের ভোট। তবে জেমির প্রথম ভোটটা গিয়েছে মেসির বাক্সে, ‘আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসি, রোনালদো ও ফন ডাইককে ভোট দিয়েছি।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ভোটও পেয়েছেন মেসি ও রোনালদো। তবে বাংলাদেশ দলের এই হোল্ডিং মিডফিল্ডারের তৃতীয় ভোটটি পেয়েছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বাক্সে, ‘প্রথম ও দ্বিতীয় ভোটটা দিয়েছি মেসি ও রোনালদোকে এবং হ্যাজার্ড পেয়েছেন তৃতীয় ভোটটা।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...