সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দলের মহাসচিব মির্জা ফখরুলের কাছে প্রবাসী বিএনপি কর্মীর খোলা চিঠি

প্রকাশিত :

spot_img

বিসমিল্লাহির রাহমানির রাহীম
বরাবর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় ত্যাগি নিবেদিত নেতা আপনি জানেন, বিএনপি মানেই বাংলাদেশ। বিএনপি মানেই স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের প্রতিচ্ছবি। বিএনপির কোটি কোটি সমর্থক বুকে লালন ও ধারন করে বাংলাদেশ সৃষ্টির অকুতোভয় বীর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে।
বিএনপির কোটি কোটি সমর্থক কর্মী তৃনমূলের। দেশে বিগত এক যুগে অনেকেই হামলা মামলা গুম খুনের স্বীকার হয়েছে বর্তমান অবৈধ সরকারের হাতে। এমনকি বিদেশে অবস্থান করা লাখ লাখ বিএনপির সমর্থক কর্মীর দেশে যেতে বাধা দিচ্ছে অবৈধ সরকার। শুধু বাধা নয় মামলা দিয়েও দেশে থাকা পরিবারকে হয়রানি করে যাচ্ছে বাকশালি সরকারের পুলিশ।
মান্যবর নেতা আপনি বরাবরই ভদ্র রাজনীতি করেন এবং কর্মী সমর্থকদেরও সেই রাজনীতি করার জন্য বলে থাকেন। ভদ্র রাজনীতির বিপরীতে অবৈধ সরকার পুরো ফায়দা তুলে নিচ্ছে। আমরা বিদেশে থাকলেও সবসময়ই দেশের অবস্থা পর্যবেক্ষণ, দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি নিঃস্বার্থভাবে। আমরা দেখতেছি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলায় জেলা মহানগর কমিটি করা হচ্ছে। এই কমিটিতে ত্যাগি নির্যাতিত কর্মীদের স্থান করে দিবেন আমরা বিশ্বাস করি। প্রবাসে অবস্থান করা লাখ লাখ সমর্থক কর্মীর দলের জন্য কাজ করা ব্যাক্তিদেরও মূল্যায়ন করবেন আস্থা রাখতে চাই।
তিনবারের প্রধানমন্ত্রী, গনতন্ত্রের জননী কোটি কোটি বিএনপি সমর্থক যাকে মা বলে সন্মোধন করে তিনি অবৈধ সরকারের হিংসার রোষানলে জেলে আটক রয়েছে। এমতাবস্থায় আর কত আপনারা চুপ থাকবেন?
প্রিয় নেতা দেশ স্বাধীন করতে আপনি নিজেও যুদ্ধ করেছেন। আমাদের মা জেলে আটক, আমরা কি পারি না আরেকটি যুদ্ধের ডাক দিতে?
বর্তমান সরকারের সাথে অনেকেই আঁতাত করে নিজ নিজ স্বার্থ উদ্ধার কিংবা মামলা জেল থেকে নিজেদেরকে দুরে রাখতেছে। নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন।
তারুন্যের অহঙ্কার ভবিষৎ রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান বিদেশে অবস্থান করের। উনার দিক-নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি পরিলক্ষিত। আপনারা শীর্ষ স্থানীয় পদে অবস্থান করা সকল নেতৃবৃন্দ কি পারেন না একঘন্টা দেশব্যাপী অবস্থান ধর্মঘট করতে? সর্বোপরি আমরা আশা ও বিশ্বাস করতে চাই আপনারা জেগে উঠবেন, নেতৃত্ব দিবেন বেগম জিয়ার মুক্তির আন্দোলনের। গনতন্ত্র উদ্ধার করার জন্য বেগম জিয়ার মুক্তির কোন বিকল্প নাই। শহীদ জিয়াউর রহমানকে আদর্শ বেগম জিয়া ও তারেক জিয়াকে মেনে নিয়েই আমরা রাজনীতি করি করতে ও চাই। আপনাকে অনেক ধন্যবাদ প্রবাসে থাকা একজন কর্মীর লেখা পড়ার জন্য। আপনার সু-স্বাস্থ্য কামনায়

শেখ খোরশেদ আলম
প্রধান উপদেষ্টা
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...